ঢাকাSunday , 5 January 2025
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরন

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিবার (০৫ ডিসেম্বর) বিকালে মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্প ও বাগআছলা আশ্রয়ন প্রকল্পের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মোট ৩৫০টি পরিবারের মাঝে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র পর্যায়ক্রমে ছিন্নমূল ও অসহায়দের মাঝে কম্বল বিতরন অব্যাহত রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!