ঢাকাFriday , 10 January 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় গন্ডবিল বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুড়দুড়িয়া ইউপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান (রহম) এর সভাপতিত্বে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, প্রধান বক্তা ছিলেন থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আলী আজগর, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমান সুমন, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জুর আহমেদ রয়েল, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মান্নাফ হোসেন, মোস্তাক আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক সামছের রহমান, মামুনুর রশীদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!