
লালপুর ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর ডিগ্রি কলেজে তারুণ্যের উৎস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালপুর ডিগ্রী কলেজ মাঠে শিক্ষার্থীদের মোট ছয়টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীগণ তাদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হোসেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
