ঢাকাTuesday , 25 February 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে সিসিডিবি এনজিওর নানা আয়োজন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর ) প্রতিনিধি :
“বাল্যবিবাহই নারী নির্যাতনের কারণ ও নারী নির্যাতন পুরুষের অধিকার নয়, অপরাধ ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে সিসিডিবি এনজিও কর্তৃক আয়োজিত ও লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস এস সি ভোকেশনাল ও বি এম কলেজে মানববন্ধন, র‍্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস সি ভোকেশনাল ও বি এম কলেজ চত্বরে মানববন্ধন, র‍্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, সিসিডিবি ঈশ্বরদী এরিয়া ম্যানেজার কাওছার আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমাজ-সংগঠন ইকবাল হোসেন, বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, মহব্বত আলী, সাইফুল ইসলাম, আবদুল হান্নান, পুর্নিমা রানী, সেলিম হোসেন প্রমুখ।

এর আগে সকালে শিক্ষার্থীদের মাঝে “পারিবারিক সহিংসতা” বিষয়ে ” চিত্রাঙ্কন প্রতিযোগিতা” “বাল্যবিবাহই নারী নির্যাতনের কারণ “বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!