ঢাকাMonday , 31 March 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ঈদের নামাজ শেষে “জয় বাংলা স্লোগান” আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-২

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে ঈদের নামাজ শেষে “জয় বাংলা স্লোগান” আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-২

লালপুর প্রতিনিধি!
নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত ২জন গুলিবিদ্ধ হয়েছে ।

রবিবার সকালে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির (২৪), পিতা- লুকমান হোসেন নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে তারা এবং এ ঘটনায় ২ জন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার পর পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!