ঢাকাSunday , 15 June 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় অংকন আহসান (১৯) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুরে ঈশ্বরদীর ছিলিমপুর বাজার এলাকায় মোটরসাইকেল এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত অংকন আহসান দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কাজীপাড়া গ্রামের শরিফুল মৃধার ছেলে।
সূত্রে জানা যায়, নিহত অংকন আহসান মোটরসাইকেল নিয়ে আওতা পাড়ায় যাওয়ার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!