ঢাকাThursday , 7 August 2025
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লালপুরে জামায়াত ইসলামীর গণমিছিল

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান,স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি গণমিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে লালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লালপুর শ্রী সুন্দরী হাই স্কুল মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা এলাকা থেকে ভ্যান, আটোগাড়ী, মোটরসাইকেল ও নৌকাযোগে হাজার হাজার নেতাকর্মী, সমর্থকরা রামকৃষ্ণপুর ঈদগাহ ও চিনিবটতলা এলাকায় জড়ো হয়ে নাটোর জেলা জামায়াতের আমীর ডা: অধ্যাপক মীর নুরুল ইসলামের নেতৃত্বে মিছিল শুরু হয় । দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি লালপুর থানা সড়ক, লালপুর বাজার, ত্রিমোহনী চত্বর হয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারি সেক্রেটারী মহসিন আলম, ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না, যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, এ সময় তারা আরো বলেন, নতুন করে আর কোন ফ্যাসিবাদ যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ মিছিল ও সমাবেশ শেষে জলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!