ঢাকাWednesday , 29 October 2025
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মা/দক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

শেয়ার করুন...

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ) ভোর রাতে ডিবির অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায় পিপিএম ও সঙ্গীয় ফোর্স পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে কুমিল্লী গ্রামের মৃত ইব্রাহীম শাহের ছেলে মোঃ কাজেম শাহ (৪১) এর থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, আটককৃত কাজেম শাহর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে ডিবি পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!