ঢাকাFriday , 7 November 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপি নানা কর্মসূচি আয়োজন করে ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। র্র্যালি ও সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু , গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু , ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রন্জু প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!