ঢাকাFriday , 19 December 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ভবনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি!
আদর্শ নাগরিক তৈরীর অঙ্গীকার, এই স্লোগান সামনে রেখে নাটোরের লালপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ভবনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভেল্লাবাড়ীয়া দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান উজ্জ্বল,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর পি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ব্যাস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বুলবুল, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, লালপুর হাজিরহাট ভবািনপুর দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ব্যাস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম, পরিচালক মো: নূরুল ইসলাম , আব্দুস সামাদ, অভিভাবক সদস্য মানিকুজ্জামান প্রমুখ।

দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট প্রথম স্থান পাওয়া চারটি শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে চারটি বাই সাইকেল তুলে দেন এবং কৃতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের হাতে কলম, ক্রেস্টসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,একাডেমির পরিচালক আশরাফুল ইসলাম।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!