ঢাকাWednesday , 14 January 2026
আজকের সর্বশেষ সবখবর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে লালপুরে দোয়া মাহফিল

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি!
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে নাটোরের লালপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে ৮নং দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাঃ ইয়াসির আরশাদ রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সহধর্মিণী মোছা. নাজিয়া শারমিন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুনছুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট,৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কলম,

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন,
“আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির কাছে কখনো মাথানত করেননি। তাঁর দৃঢ় নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির কারণেই তিনি দেশ-বিদেশে একজন সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে পরিচিত তার মৃত্যুর পরে দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিত করেছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার মসজিদের পেশ ইমাম মাওলানা জাহিদ হাসান। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে কামনা মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!