ঢাকাWednesday , 11 March 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:
পাইলটিং পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে পাঁচ টায় লালপুর উপজেলার গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাইলটিং প্রকল্পের আওতায় ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। এই কার্ড বর্তমান সরকারের একটি বড় সাফল্য। তিনি আরও বলেন, ইতোমধ্যে যারা কার্ড পেয়েছেন তাদের মোবাইল ওয়ালেট ও ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে গেছে।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোট ১,৮২৫টি পরিবারের জরিপ করা হয়। এর মধ্যে ৩৭৮টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। যাদের পিএমটি স্কোর শূন্য থেকে ৮১৪-এর মধ্যে, তাদের এই ভাতা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!