ঢাকাMonday , 27 April 2026
আজকের সর্বশেষ সবখবর

৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন (তোফা)-কে পুনরায় স্বপদে দায়িত্ব পালনের জন্য পুনর্বহাল করা হয়েছে।

মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৬৯৮/২০২৬-এর গত ০৫ মার্চ ২০২৬ তারিখের আদেশ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর বিধি ৩৭ অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে তিনি পুনরায় ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক কার্যালয়, নাটোর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত ওই অফিস আদেশে জেলা প্রশাসক আসমা শাহীন স্বাক্ষর করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!