ঢাকাWednesday , 29 April 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আন্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ, চ্যাম্পিয়ন ভেল্লাবাড়িয়া

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান স্টাফ রিপোর্টার!
নাটোরের লালপুর উপজেলায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বুধবার (২৯ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা. নার্গিস সুলতানা।

উপজেলার মোট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় চকনাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর এই খেলায় চকনাজিপুরকে পরাজিত করে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইসঙ্গে তারা ৫তম জেলা পর্যায়ে খেলার যোগ্যতাও অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!