ঢাকাSunday , 3 May 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা খাল পুনঃখননের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর বাজার ব্রিজ হতে ময়নাতলা ঘাট পর্যন্ত চন্দনা খাল পুনঃখনন” প্রকল্পটি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!