ঢাকাFriday , 19 March 2021
আজকের সর্বশেষ সবখবর

লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

Link Copied!

শেয়ার করুন...

 

নগরের লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন (১৯) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাফায়েত পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ফেণীর দাগনভূঞা উপজেলার রাজাপুর মিয়া বাড়ির মীর হোসেনের ছেলে। বর্তমানে নগরের খুলশী থানার রেলওয়ে কলোনীতে বসবাস করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

সাফায়েতের বোন মোছাম্মৎ হাফসা বলেন, টাইগারপাস থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলো সাফায়েত। নতুন চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনে রাস্তায় ২ জন ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ছুরি দিয়ে কোমরে, পায়ে ও হাতে আঘাত করে। রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।-বাংলানিউজ

খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পেয়েছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!