ঢাকাSaturday , 31 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আরটিভির বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধার মায়ের ইন্তেকাল

Link Copied!

শেয়ার করুন...

আরটিভি বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধার মা পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের বাসিন্দা মৃত সবুর আলী মৃধার স্ত্রী মঞ্জুয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (৩১জুলাই) ভোররাত চারটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল দশটায় দোলং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহপাক রাসেল মৃধার মাকে ক্ষমা করে তাকে উত্তম প্রতিদান দিন, আমীন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!