ঢাকাFriday , 30 July 2021
আজকের সর্বশেষ সবখবর

ঘাতক ট্রাক ৫ কিলোমিটার টেনে নিল মোটরসাইকেল চালককে 

Link Copied!

শেয়ার করুন...

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাসির ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। তবে তার অস্থায়ী ঠিকানা কুমিল্লা শাসনগাছা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক ট্রাক চালক গোলাম মোস্তফা ডাবলুর বাড়ি যশোরে।

চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ট্রাক চালককে আটকসহ ট্রাকটিক জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির মোটরসাইকেল করে চাঁদপুরের দিকে যাওয়া অবস্থায় চাঁনখারপুল এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী (যশোর ট ১১-৪৩৮০) ট্রাকটির নিচে মোটরসাইকেলসহ ডুকে পড়েন। এ সময় ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেড়িয়ে গেলেও ট্রাকের কোনো এক স্থানে আটকে যান নাসির মিজি। এ অবস্থায় ট্রাকচালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে চালিয়ে আসতে থাকেন। পথে মিয়ার বাজার নামক স্থানে বেশ কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক ট্রাকের নিচে কাউকে আটকে থাকতে দেখে তাদের পরিচিত মহামায়া বাজারের কয়েকজন সিএনজিচালিত স্কুটারচালককে ফোন করে খবরটি জানান। এর পরেই মহামায়া বাজারের মানুষজন জড়ো হয়ে ট্রাকটিকে আটকিয়ে ট্রাকের নিচ থেকে আটকে থাকা নাসিরকে উদ্ধার করেন। কিন্তু তার আগেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রেখে পুলিশকে খবর দেন।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘাতক চালককে আটক, মরদেহ উদ্ধার ও ট্রাকটিকে জব্দ করেছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!