ঢাকাFriday , 30 July 2021
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে এমপি নূরুজ্জামান বিশ্বাসের শোক

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

  • এক শোকবার্তায় এমপি বিশ্বাস বলেন, আজীবন জনকল্যাণে নিবেদিত অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিক। জনগণ তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং দেশপ্রেমিক জননেতাকে হারালাম।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্ব/ রা


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!