ঢাকাFriday , 6 August 2021
আজকের সর্বশেষ সবখবর

খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

খুলনার তিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন, গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিন (৮৭), সদর এলাকার নূর জাহান (৭৮), শামসুর রহমান (৫৫), যশোরের কোতোয়ালি এলাকার রূপা (৩১) ও অভয়নগরের রহমত আলী (৬৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪২ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনার দাকোপের আমতলার পরিতোন্নেছা (৭০) ও গোপালগঞ্জের ফরিদ আহমেদ (৫৮)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় পাঁচজন ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। তার মধ্যে ১০ জন পুরুষ আর ১৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দুজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের ফকিরহাটের দেলোয়ার হোসেন (৫২) নামে একজন মারা গেছেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। আইসিইউতে রয়েছেন ছয়জন এবং এইচডিইউতে আছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!