ঢাকাFriday , 13 August 2021
আজকের সর্বশেষ সবখবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৩০ যাত্রীকে জরিমানা

Link Copied!

শেয়ার করুন...

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৩০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক বিভাগের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত রেলওয়ের পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ৬টি আন্তঃনগর ট্রেনে আকস্মিকভাবে পরিচালনা করা হয় অভিযান। এ ছাড়া টিকিটবিহীন প্রায় এক হাজার যাত্রীকে ট্রেনে চড়তে না দিয়ে রেলস্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।

এদিন যেসব স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলো হচ্ছে, খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, সান্তাহার, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পোড়াদহ জংশন। এতে রাজশাহী-ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং ঢাকা-দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।

আজ শুক্রবার এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে চলাচলরত সব ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ রয়েছে। ট্রেনের আসন সংখ্যার সমানসংখ্যক টিকিট বিক্রয় করা হচ্ছে।

যে সব যাত্রী টিকিট ব্যতীত ভ্রমণ করার জন্য স্টেশনে এসেছেন, তাদের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক স্টেশনের চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা না থাকায় কিছু যাত্রী টিকিট ব্যতীত ট্রেনে উঠে পড়েন।

এ সময় ছয়টি আন্তঃনগর ট্রেনের ৩৩০ যাত্রীর কাছে থেকে ভাড়াসহ জরিমানা বাবদ এক লাখ ২০ হাজার ৮৪০ টাকা আদায় করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!