ঢাকাFriday , 5 November 2021
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণের পেস্টসহ দুই যাত্রী আটক

Link Copied!

শেয়ার করুন...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের চার কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রীরা হলেন- দেলোয়ার ও রবি মিয়া। দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বর্ণসহ ওই যাত্রীদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শেখ মো. মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রীদের শনাক্ত করতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা সতর্কতামূলক অবস্থান নেন। পরে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশের ওই এয়ারলাইন্সে অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে দেলোয়ার ও রবি মিয়া নামে দুই যাত্রীকে শনাক্ত করা হয়।

প্রথমে তারা স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তাদের লাগেজ স্ক্যানিংসহ তাদের আর্চওয়েতে চেকিং করানো হলে দেলোয়ারের লাগেজে এক হাজার ১০০ গ্রাম ও পায়ুপথে ৮৩৫ গ্রামসহ মোট ১ হাজার ৯৩৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়।

আরেক যাত্রী রবি মিয়ার পায়ের নিম্নাংশে এ্যাংলেট দিয়ে আবৃত ২ হাজার ২২০ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। দুই যাত্রীর কাছ থেকে মোট চার কেজি ১৫৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!