ঢাকাFriday , 31 December 2021
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের মাঝে ডিগনিটি কিট ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের খলিলগঞ্জস্থ স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) আয়োজনে নিজস্ব অফিস চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এএফএডি’র নির্বাহী প্রধান সাঈদা ইয়াসমিন, একাউন্টস (লজিস্টিক) খায়রুন নাহার চম্পা, তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা (কেপিডিও) জেলা কমিটির সভাপতি মো. আবু আজাদ রানা, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
ইউএন ওমেন এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের মাঝে এসব ডিগনিটি কিট ও কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!