ঢাকাFriday , 31 December 2021
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার ;

আজ রাতটি পার হলে কাল উঠবে নতুন ইংরেজি বছরের নতুন সূর্য। ইংরেজি নববর্ষের এই দিনে বাঙালিরা মেতে উঠবেন বর্ণিল আনন্দে। পাবনা জেলার সকল সাংবাদিক সহকর্মীদের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ( জেএসকেএফ) পাবনা জেলা কমিটির পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেএসকেএফের জেলা কমিটির সম্মানিত সভাপতি সাংবাদিক ফরিদুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের প্রত্যাশা রইল বিশ্ব থেকে মহামারী করোনা বিতাড়িত হোক। সেই কামনায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।🌹 Happy New Year 🌹নতুন বছর মানে পিছনের সকল ক্লান্তি ভুলে এক নতুন যাত্রা। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’

আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
২০২২সালটি সবার জন্য সুসংবাদ বয়ে আনুক। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!