ঢাকাFriday , 31 December 2021
আজকের সর্বশেষ সবখবর

মুলাডুলি ইউনিয়ন বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার ;

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে চারদিকে সাজ সাজ ভাব বিরাজ করছে । সময়ের হিসেবে একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু হতে যাচ্ছে । নববর্ষ মানেই নতুন বছর। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা । নববর্ষ নতুন ভাবনায়, নতুন সাধনায় সামনে এগিয়ে চলার পথনির্দেশ করে ।

অতীতের সব ভুল-ভ্রান্তি ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আলোকিত ভবিষ্যতের দিকে। অতীতের সব ভুল-ভ্রান্তির চুলচেরা বিশ্লেষণ ও কঠোর আত্মসমালোচনার মাধ্যমে নিজ নিজ দায়বদ্ধতা স্বীকার করে ভবিষ্যতে চলার পথকে প্রশস্ত করা প্রয়োজন। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাসহ সব মানবতাবিরোধী চিন্তা-চেতনা পরিহার করা প্রয়োজন। যা কিছু অন্যায় ও অমঙ্গলকর, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।

সার্বিক ভাবে নতুন বছরে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে হবে। তাহলে বাংলাদেশ ২০২২ সালে আরো বেশি সাফল্য নিয়ে পদার্পণ করতে পারবে। ২০২২সালটি সবার জন্য সুসংবাদ বয়ে আনুক। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা । মুলাডুলি ইউনিয়নবাসীকে  ইংরেজী নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুলাডুলি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,   ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!