ঢাকাThursday , 3 February 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দৈনিক যুগান্তরের ২২ তম বর্ষপূর্তি উদযাপিত

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ

ঈশ্বরদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

(০৩ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তর স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার উদ্যােগে ঈশ্বরদী বাজারের ওসমানগনি সুপার মার্কেটে সাপ্তাহিক জনদাবী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শিক্ষক নেতা এমদাদুল হকের সভাপতিত্বে ও দৈনিক যায়যায় দিন পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি সহকারী অধ্যাপক হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, প্রধান আলোচক ছিলেন পাবনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম বাদল।

এসময় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আতাউল হক নান্নু, দৈনিক আমাদের সময় পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, পালিদোহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক জাহাঙ্গীর, ওয়াহিদুর রহমান, শহিদুল ইসলাম, সাপ্তাহিক জনদাবীর স্টাফ রিপোর্টার শিশির মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বহুল প্রচারিত এই পত্রিকাটি প্রায় দুই দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা ইত্যাদি বিষয়ের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । স্বমহিমায় নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দৈনিক এ জাতীয় পত্রিকাটি নিজের অবস্থান দৃঢ় করেছে। এ পত্রিকা নিয়ে পাঠক মহলে কোনো বিতর্ক নেই। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে এটি পাঠক মহলে সমাদৃত। এসময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, সাধারন সম্পাদক আবুল ওয়ারেস ডিপু, মিরাজুল ইসলাম রাসেল, খালেদ ছাইফুল্লাহ, শরিফুল ইসলাম, শাহজান আলী, জিল্লুর রহমান, সাব্বির, জিসান তারেক, শিমুল প্রমুখ স্বজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধিজন এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগান্তর পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আলাউদ্দিন আহমেদ


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!