
এস এম রিমন হোসেন, স্টাফ রিপোর্টার ঃ
পাবনা ৪ আসনের মাননীয় সাংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মুজিব বাহিনীর প্রধান ঈশ্বরদী আঞ্চলিক শাখা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস কে পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ে ঈশ্বরদীতে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষ মিছিল করেছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় ঈশ্বরদী আওয়ামী লীগের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের আকবরের মোড় থেকে শুরু হয়ে চাঁদ আলী মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভার বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক, সাবেক জিএস মাসুদ রানা,ঈশ্বরদী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,সাবেক ছাত্রনেতা রবিন মালিথা, যুবলীগ নেতা জসিম বিশ্বাস, কামাল বিশ্বাস, যুবলীগ নেতা সেলিম বিশ্বাস, ঈশ্বরদী পৌর ৭ নং ওয়ার্ডের সভাপতি মোর্শেদ খান রুশো, সাবেক পৌর যুবলীগে সাধারন সম্পাদক মতিন,ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল শিপন, সাবেক ছাত্রনেতা মিলন, ছাত্রনেতা দ্বীপ চৌধুরী সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সাধারন জনতা এসময় উপস্থিত ছিলেন।
