
এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:
ফেসবুকের পরিচিত মুখ, সত্যের পক্ষে আপসহীন, বর্তমান সময়ের তরুন কলম সৈনিক, সাংবাদিক এসএম শিশির মাহমুদের আজ শুভ জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । মিলন মাহমুদ ও সিমা খাতুনের ৩ সন্তানের মধ্যে বড় সে। শিশির মানিকনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সলিমপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গনিতে স্নাতক শেষ করছেন।
বর্তমানে সে ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনদাবীর স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল জাগ্রত সকালের নির্বাহী সম্পাদক ও দৈনিক ঈশ্বরদী নিউজের বার্তা সম্পাদক হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন।
শিশির বর্তমানে জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী সাংবাদিক কল্যান সংস্থার সমাজ কল্যান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার আগামী কর্মময় দিনগুলো সুন্দর ও সমৃদ্ধি হোক এবং আল্লাহ্ তাকে নেক হায়াত দান করেন সেই কামনা করি।
