ঢাকাThursday , 17 March 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Link Copied!

শেয়ার করুন...

জাতীয় পতাকা  উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।দিবসটি উপলক্ষে ঈশ্বরদীর আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, পৌরসভা, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস ৷

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, আকরাম হোসেন খান,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা,  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ‍যুবলীগ নেতা দোলন বিশ্বাস, জুবায়ের বিশ্বাস,  উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!