ঢাকাWednesday , 20 April 2022
আজকের সর্বশেষ সবখবর

প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড’ র ঈশ্বরদী এজেন্সি অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:

পাবনার ঈশ্বরদীতে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ঈশ্বরদী এজেন্সি অফিস কার্যালয়ে কর্মকর্তা ও স্টাফদের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৯/৪/২০২২) সন্ধ্যায় ঈশ্বরদী রেলগেট ট্রাফিক মোড়ের  খাঁন  মার্কেটের তৃতীয় তলায় প্রগতি লাইফ ইন্সুরেন্স ঈশ্বরদী এজেন্সি অফিসের ডিজিএম মুকুল হোসেন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের কৃষ্ণচূড়া প্রকল্পের প্রজেক্ট  ডিরেক্টর কার্তিক পান্ডে।

উক্ত আলোচনা সভায় হেলাল উদ্দিনের সঞ্চালনায় , প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স ঈশ্বরদী এজেন্সি অফিসে ইফতার ও দোয়া অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে পরে এক আলোচনা সভায় ঈশ্বরদী এজেন্সি অফিসের সকল কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এ ইফতার আয়োজন একে অপরের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং ব্যবসার গতি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রগতি লাইফ ইন্সুরেন্স এর জিএম রেজাউল করিম,  এজিএম আনারুল ইসলাম  সহ  আরো অনেকেই। ইফতারের আগে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করে ইফতার করেন অতিথিরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!