
বিতর্কিত কমিটি বিলুপ্তের প্রতিবাদে ঈশ্বরদীতে ছাত্রলীগের সম্মেলন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটিতে বিএনপি ও চিন্হিত রাজাকার পরিবারের সন্তান এবং মাদক ব্যবসায়ী ও বিবাহিতদের দ্বারা অবৈধ পকেট কমিটি বাতিলসহ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর তৃণমূল ছাত্রলীগ।
ঈশ্বরদী উপজেলা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সাওনের লিখিত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগকে ধ্বংশ করতে পাবনা জেলা ছাত্রলীগের নেতারা অর্থের বিনিময়ে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে অবৈধ পকেট কমিটি করেছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ বিরোধীদের নিয়ে ঘোষিত এই অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত আমরা ছাত্রলীগ মাঠে থাকব। প্রয়োাজনে এ আন্দোলনকে বেগবান করতে আমরা ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ আমৃত্যু অনশনে যাব।
লিখিত বক্তব্য শেষে, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঈশ্বরদী বাজারের ১ নাম্বার গেট সংলগ্ন এলাকায় একটি কুশপুত্তলিকা দাহ্য করেন এবং অনিতবিলম্বে এই অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের মাধ্যমে পুনরায় কমিটি ঘোষণার জোর দাবি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
