ঢাকাFriday , 22 April 2022
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিতদের নিয়ে পাঁচ তারকায় সংসদ সদস্য দিদারের ইফতার

Link Copied!

শেয়ার করুন...

 সীতাকুণ্ডের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিতদের সম্মানে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল  রেডিসন ব্লুতে ইফতারের আয়োজন করেছেন।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিতরা উন্নত রেস্টুরেন্টে বিভিন্ন কারণে খাওয়ার সুযোগ পান না।

তাই আমি ব্যক্তিগত ব্যবস্থাপনায় আজ পাঁচ তারকা হোটেলে তাদের খাওয়ার ব্যবস্থা করলাম। রোজার শুরুতে তাদের কাছে ইফতার ও সেহেরি সামগ্রী পৌঁছে দিয়েছি। গতকাল ঈদবস্ত্র পৌঁছে দিয়েছি। আমি আমৃত্যু সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিতদের পাশে আছি, থাকবো।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দীন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ ইদ্রিস, বিজিএমইএ নেতা এনামুল আজিজ লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!