ঢাকাThursday , 29 December 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে আলোচিত সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী, নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ প্রস্তুতকারী এসএমই ল্যাবরেটরি ইউনানী ঔষুধ কোম্পানির মালিক মাহবুব আলম কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আসামী মাহবুব আলম স্ব-শরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-২) আদালতের বিচারক সুকান্ত শাহা জামিন নামঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এসএমই ল্যাবরেটরি নামক কারখানায় নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ তৈরীর খবর সংগ্রহ করতে গেলে দৈনিক মুক্তখবরের ঈশ্বরদী প্রতিনিধি ও স্থানীয় জনদাবীর স্টাফ রিপোর্টার শিশির মাহমুদ (২৬) এবং এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী (২৬) হামলার শিকার হন। এসময় ঐ কারখানার এক্যাউন্টন্স ম্যানেজার শিমুল কৌশলে কারখানার মুল ফটক বন্ধ এবং বিদ্যুৎ এর মেইন সুইচ বন্ধ করে দেয়। পরে মালিক মাহাবুব আলমসহ আরও কয়েকজন সাংবাদিকদ্বয়কে ঘরে আটকে রেখে বেদম মারধর এবং ক্যামেরা ভেঙ্গে ফেলে। এসময় দেশী অস্ত্র হাসুয়া, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ির আঘাতে শিশিরের মাথা ফেটে যায়। ঐদিন রাতেই সাংবাদিক শিশির মাহমুদ বাদী হয়ে মালিক মাহবুব আলম কে প্রধান আসামী করে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করেন।

অদৃশ্য কারণে ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও আসামী গ্রেপ্তারে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করে। ঘটনার প্রতিবাদে ১৪ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!