ঢাকাFriday , 9 December 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

Link Copied!

শেয়ার করুন...

দেশব্যাপী বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ তুলে এর প্রতিবাদে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

শুক্রবার ( ৯ ডিসেম্বর ) বিকেলে দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মুলাডুলি আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আব্দুল খালেক মালিথা ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলন, ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

মিছিল শেষে সমাবেশে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু বলেন ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। আর সেই জন্য আজ ঈশ্বরদীর রাজপথে আমরা উপস্থিত হয়েছি। বিএনপির নৈরাজ্য কখনই মেনে নেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণভাবে তার সুষ্ঠ জবাব দেব।’

 

তিনি আরও বলেন, ‘কথা-কথিত বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোরদার করতে হলে মানুষের ভালবাসা নিয়ে রাজপথে থাকতে হবে।’

 

‘তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আমরা বাধা দেব না, কিন্তু তারা যদি নৈরাজ্য, সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে আমরা ছাড় দেব না।’


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!