ঢাকাSaturday , 10 December 2022
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ‘সবার জন্য মর্যাদা-স্বাধীনতা এবং ন্যায়বিচার’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে লালপুর ত্রিমোহনী থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যলয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

 

এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন, লালপুর শাখার সভাপতি প্রভাষক সাহীন ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জম হোসেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, এম আর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান প্রমূখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!