ঢাকাThursday , 12 January 2023
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের সব ওয়ার্ডের কয়েক শত হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের জন্য কম্বল নিয়ে হাজির হন পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের একমাত্র পুত্র ,যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের এর নিজ অর্থায়নে সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর ১:৩০ টায় উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন সাবেক আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ জে এম ডি আব্দুল জলিল স্যার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদার , একদন্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, রকিবুল ইসলাম রকিব রাশিদুল ইসলাম , আব্দুল ছাত্তার ,মৃত মহাসিন মোল্লার পুত্র মিলন মাহমুদ, যুবনেতা আবুল খায়ের, আসলাম ,আনোয়ার হোসেন ,হানিফ, শহিদুল ইসলাম মেম্বার সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!