ঢাকাWednesday , 11 January 2023
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার দেবোত্তর ও চাঁদভা ইউনিয়নের হতদরিদ্র-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন ও চাঁদভা ইউনিয়নের সব ওয়ার্ডের কয়েক শত হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের একমাত্র পুত্র ,যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের এর নিজ অর্থায়নে বুধবার বিকেলে ৩:৩০ টায় উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদ মাঠে ও সন্ধ্যা ৭:৩০টায় চাঁদভা ইউনিয়নের সরাবাড়িয়া বাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের নিজ কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এর আগে দেবোত্তর ইউনিয়ন ও চাঁদভা ইউনিয়নে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন ও চাঁদভা ইউনিয়ন পরিষদের মেম্বার সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা। আলোচনা শেষে দুই ইউনিয়নের কয়েক শত পরিবারের অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!