ঢাকাSunday , 8 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস 

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে প্রচন্ড শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।

 

ঈশ্বরদী উপজেলা যুবলীগ।শনিবার (৭ জানুয়ারি) রাত ১১ টায় বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের উদ্যোগে ঈশ্বরদী শহরের প্রধান প্রধান স্থান গুলোতে নিম্ন অসহায় ও গরিব শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজ,উপজেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলান শরীফ,যুবলীগ নেতা জুয়েল রানা,উপজেলা রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক আহসান উদ্দিন আশা,কেন্দ্রীয় বে-সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুশদী হাসান মিলন সহ প্রমুখ।

 

ষ্টেশনে বুকিং কাউন্টারে থাকা কয়েকজন জানান,যে জার লাগছে মনে হচ্ছে ঠান্ডায় জমে গেছি,এই তীব্র শীতে গায়ে গরম বস্ত্র দেয়ার মতো কিছু নাই।কম্বল পেয়ে আমরা খুবই আনন্দিত।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!