ঢাকাTuesday , 24 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে স্কুল ফাঁকি দিয়ে শিক্ষক সমিতির ৩ দিনের কর্মশালার উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ৩১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে স্কুল বাদ দিয়ে কারিকুলাম বিস্তরণ রুপরেখা ২০২১ পেশাগত মান উন্নয়ন কর্মশালায় অংশগ্রহনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে সমিতির অন্তর্ভুক্ত ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

এসময় আর উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুজন মাহমুদ, ট্রেনার ও রিয়াজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ট্রেনার ও সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া সহ সমিতির অন্যান্য সদস্যরা।
ক্লাস বাদ দিয়ে কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষক ও আয়োজকদের নিয়ে ইতিমধ্যে উপজেলার সর্বত্র ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, কর্মশালায় আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তা কর্মশালার বিষয়ে অনুমতি দিয়েছে কি না আমার সঠিক জানা নেই।

এ বিষয়ে পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালী জানান, সরকারী সিদ্ধান্ত ছাড়া ক্লাস বাদ দিয়ে কোনো সংগঠনের কর্মশালায় শিক্ষকদের অংশগ্রনের সুযোগ নেয়। তবে ছুটির দিনে চাইলে তারা কর্মশালায় অংশগ্রহন করতে পারে। ওয়ার্কিং ডে তে কেন এমন আয়োজন করা হলো সে বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে আয়োজক সহ অংশগ্রহনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার শুরু হওয়া ১ম ধাপের এ কর্মশালা আগামী ২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১:৩০ মিনিট ও ২৬ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। ৩ দিনের এ কর্মশালায় মোট ৪ বিষয়ে সমিতির অন্তর্ভুক্ত ৩১ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২৪ জন শিক্ষক অংশগ্রহন করবে। প্রতিদিন তাদের ২০০ টাকা হারে সম্মানী প্রদান করবে সমিতি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!