ঢাকাSunday , 1 January 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী বাসিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলা সহ বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মহান মুক্তিযুদ্ধের রক্ত-চেতনা ধারণকারী মুজিবাদর্শের প্রত্যেক স্তরের নেতাকর্মী, বন্ধু-বান্ধব, সহযোদ্ধা, সহমর্মী ও শুভানুধ্যায়ী সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর একমাত্র পুত্র , যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

 

তিনি আজ গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন- প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

 

তিনি আরও বলেন- ২০২৩ সালের প্রতিটি দিন প্রতিটি দিন-ক্ষণ যেন আল্লাহপাকের অশেষ রহমতে সুখে শান্তিতে কাটাতে পারে সবাই এই কামনা করি। একই সাথে বর্তমানে আবার নতুন করে করোনা ভাইরাস দেখা দেওয়ায় করোনকালীন সময়ে সবাই স্বাস্থ‌্যবিধি মেনে মেনে চলার আহ্বান জানান। ঈশ্বরদীর উন্নয়নে আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি নেতৃত্বে ঐক‌্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

 

সর্বশেষে বলতে চাই, আসছে নতুন বছরটি সকলের ভালো কাটুক।সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার-২০২৩।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!