ঢাকাTuesday , 17 January 2023
আজকের সর্বশেষ সবখবর

দুস্থ শীতার্ত মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে খেটে খাওয়া অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৭- জানুয়ারী) বিকালে উপজেলার আকবরের মোড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপির বাসভবনে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি নির্দেশে ও বিশ্বাস ফাউন্ডেশনের অর্থায়নে কয়েক শত কম্বল ঈশ্বরদী উপজেলা রিক্সা শ্রমিকলীগের সকল সদস্যদের মাঝে বিতরণ করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,মানবতার ফেরিওয়ালা যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

এ সময় বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস পাবনা পোস্ট ডট কমকে বলেন, ঈশ্বরদীতে এবার স্মরণকালের শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় ও দারিদ্র্য মানুষ শীতে কাঁপছেন। আমরা সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র।শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘবের আশায়।


তিনি আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারি। অন্যদিকে অন্তত বিবেকের কাছেও দায়মুক্ত হয়ে সান্তনাটুকু পাওয়া যায়।’


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!