ঢাকাSunday , 1 January 2023
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

Link Copied!

শেয়ার করুন...

 

বছরের প্রথম দিনই পাবনার ঈশ্বরদীতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েই পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই । নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ।

 

রবিবার ( ১ জানুয়ারী ) সকাল ১১ টায় সরকারী এস এম স্কুল এ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে ‘ পাঠ্যপুস্তক ’ উৎসবের মাধ্যমে ঈশ্বরদীতে ৭৭ হাজার ৮৫৮ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেয়া হয় নতুন বই । পাঠ্যপুস্তক উৎসবের প্রধান অতিথি ছিলেন পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস , ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার , সরকারী এস এম স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম বক্তব্য দেন ।

 

‘ আগামীর ’ বাংলাদেশ গড়তে এসব শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন , “ আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে । তোমরা কি প্রস্তুত । গতকাল শনিবার ( ৩১ ডিসেম্বর ) পাঠ্যবই বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!