ঢাকাSunday , 1 January 2023
আজকের সর্বশেষ সবখবর

মানিকনগর উচ্চ বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

বছরের প্রথম দিন ঈশ্বরদী উপজেলার মানিকনগর উচ্চ বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও এমপি পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দিনের সঞ্চালনায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী যুধিষ্ঠির কর্মকার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিলন মাহমুদ, আবুর আলী, মানিকনগর পূর্ব সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী, সহকারী শিক্ষক আনোয়ার সাদাত প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক -শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। একযোগে সারা দেশে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!