ঢাকাWednesday , 15 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর পাকশী ইপিজেড গেট সংলগ্ন ”গেজেট ভ্যালি” মোবাইল শো-রুম উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল  (ইপিজেড) গেট সংলগ্ন ’’গেজেট ভ্যালি” মোবাইল ফোন শো-রুম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বিকাল ৫টায় ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গেট সংলগ্ন শারিকা প্লাজায় গেজেট ভ্যালি শো-রুমের ফিতা কর্তনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করা হয়। এর আগে উক্ত প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

গেজেট ভ্যালি মোবাইল শো-রুমের পরিচালক জানান, ঈশ্বরদীর পাকশীতে এই প্রথম মোবাইল ফোন শো-রুম উদ্বোধন করা হয়। মোবাইল ব্যবহারকারীদের উন্নতমানের প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্যেই উৎকৃষ্টমানের মোবাইল সেটগুলো এই শো-রুমে বিক্রয় করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!