ঢাকাTuesday , 21 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সরকারি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Link Copied!

শেয়ার করুন...

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে পতাকা অধ্য নির্মিত, কালো ব্যাস ধারন, প্রভাত ফেরি, শহীদমিনারের বিনম্র শ্রদ্ধা নিবেদন  আলোচনা সভা, শুদ্ধ বানান প্রতিযোগিত, বাংলা কবিতা আবৃত, দেওয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঈশ্বরদী সরকারি কলেজ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে  ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত করা হয়। কালো ব্যাচ ধারন, পরে কলেজ চত্বরের সামনে থেকে প্রভাত ফেরির শোভাযাত্রা বের হয়। বের হয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে কলেজ শহীদ মিনারের সামনে গিয়ে প্রভাতফেরি শোভাযাত্রা শেষ হয়। সেখানে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে হিসাব-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী  অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 
এসময় ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক হাফিজা খাতুন’ সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!