ঢাকাSaturday , 18 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বাঘইল স্কুলের প্রাক্তন ছাত্রদের ৭৫ বছর পূর্তি ও পুর্ণমিলনী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

আজ (১৮ ফেব্রুযারী) ঢাকার হাতিরঝিলে ফুড ট্রিপ রেষ্টুরেন্টে আগামী অক্টোবরে নিধারিত বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাত্তন ছাত্র ছাত্রীদের পুনমিলনী অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে ঢাকাস্থ বাঘইল স্কুলের প্রাক্তন ছাত্রদের কফি আড্ডার আয়োজন করা হয়েছিল।

এতে প্রধান আলোচক ছিলেন কানাডা প্রবাসী বাঘইল গ্রামের কৃতি সন্তান বাংলাদেশে গামেন্টস শিল্প বিকাশের অন্যতম উদ্যোক্তা মরহুম হাজী নুর ছালাম বিশ্বাসের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার হাফিজুর আর এম জাহাঙ্গীর।

 

তিনি তার বক্তব্যে প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি ডাটা বেইজ তৈরি করা, সুভেনির এর জন্য বিজ্ঞাপন কালেকশনের প্রতি দৃষ্টিপাত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুল আলম, বিএম শহিদুল ইসলাম, আব্দুস সামাদ, তোফাজ্জল হোসেন, বাঘইল গ্রামের আরেক কৃতি সন্তান খালেকুজ্জামান মিন্টু ও আরিফ।

আলোচনায় সুভেনীর এর বিজ্ঞাপন সংগ্রহ, ম্যাসেঞ্জরে গ্রুপ তৈরী করে মিটিং করা, ঢাকা প্রবাসী প্রাক্তন ছাত্র ছাত্রীদের সুসংগঠিত করে আগামী অক্টোবরে নিধা’রিত ৭৫ বছর পূর্তি’ অনুষ্ঠানে সবাধিক সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!