ঢাকাSaturday , 18 March 2023
আজকের সর্বশেষ সবখবর

ছলিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নে শিমুল তলা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম বিশ্বাসের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ৭:০০ টায় জয়নগর শিমুল তলা মোড়ে কামাল বিশ্বাসের অফিসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এই কেক কাটার আয়োজন করা হয়।

উক্ত কেক কাটার অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কামাল সরদার।

 

এছাড়া ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তুফান সরদার, যুবনেতা কামাল বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা রন্জু ও কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, খাইরুল,ভান্টু,শাকিব, রাসেল,রনি, অন্তর সহ আরো অনেকই।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!