ঢাকাThursday , 23 March 2023
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস 

Link Copied!

শেয়ার করুন...

পবিত্র রমজান মাস উপলক্ষে ঈশ্বরদী ও পাবনাবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে পাবনা- ৪ আসনের সংসদ পুত্র, বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস। এই মাসে বান্দারা সিয়াম পালনের মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পান। বৃহস্পতিবার তিনি এক বার্তায় সবাইকে পবিত্র মাহে রমজানের এ শুভেচ্ছা জানান।

 

তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে গিয়ে আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব বিপদ আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।

রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রমজানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!