ঢাকাSaturday , 18 March 2023
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি 

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮-মার্চ) সকাল ১০:০০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সেহেলী আক্তার সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া)আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, আরএনপিপি প্রজেক্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবিএম রুহুল কুদ্দুস, পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, পাকশী ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পাকশী এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়ার ফেরদৌস কাকলি, ও ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!