ঢাকাTuesday , 7 March 2023
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

শেয়ার করুন...

কে.এম. আতিক হাসান ঃ

পাবনা জেলার সম্মানীয় মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী ভদ্র নম্র ও বিনয়ী এক মুখ দালিফ৷ বাবা মোঃ ফরিদুল ইসলাম খোকন একজন সামাজিক ও সাংস্কৃতিক মনা ব্যক্তিক্ত,সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা সভাপতি,থিয়েটার অনুশীলন আশি সহ বাংলাদেশের বহু সাংস্কৃতিক সংস্থার সদস্য৷ চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল বাংলাদেশের সাবেক এমপি এবং তিনি পাবনা সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন কড়া নিরাপত্তা উপেক্ষা করেই৷

 

দালিফ নবম শ্রেণিতে থাকা অবস্থায় কোনো এক অজানা কারণে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে একপ্রকার অভিমান করে চলে যায় না ফেরার দেশে৷ বাবা মায়ের একমাত্র সন্তান দালিফকে হাড়িয়ে বাবা মা শোকে পাথড় হয়ে যান৷ দালিফ পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন মেধাবী মুখ ছিলো৷

 

বাবা ফরিদুল ইসলাম খোকন নিজ চিন্তা ভাবনায় দালিফের নাম অনুসারে পাবনায় একটা সংগঠন তৈরির ইচ্ছা পোষন করেন,যেনো দালিফের মতো আর কোনো সন্তান অভিমান করে বাবা মাকে ফাঁকি দিয়ে এমন কিছু না করেন৷ সে সুত্র ধরে বাবা ফরিদুর রহমান খোকন “দালিফ ফাউন্ডেশন” নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেন৷ তার উদ্ভোদনী হিসেবে তিনি দালিফের সাবেক স্কুলকে বেছে নেন৷ এবং সেখানেই প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

এরপর ৬ মার্চ (সোমবার) “দালিফ ফাউন্ডেশন’র” দ্বিতীয় কর্মসূচী অনুষ্ঠিত হয় পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়৷

সেখানে তিনি প্রধান আলোচক হিসেবে রাখেন বিখ্যাত সাইক্রিয়াটিস্ট ডাঃ বোরহান উদ্দিন৷ ডাঃ সাহেব স্কুলের বাড়ন্ত বয়ষের কিশোর কিশোরিদের সাথে কথা বলেন এবং তাদের মনের ভাব বোঝার চেষ্টা করেন৷ একপর্যায়ে অভিভাবকদের সাথেও কথা বলেন৷

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডালিফ ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব ফরিদুল ইসলাম খোকন কান্না জড়িত ভাষায় বলেন,দালিফ আমার একমাত্র সন্তান ছিলো,সে ছিলো তোমাদেরই বন্ধু বা ভাইয়ের মতোই তার এভাবে অভিমান করে চলে যাওয়া আমায় খুব কষ্ট দেয়৷ তোমরা ও আমার ছেলের বয়সী, আমার সন্তানের মতোই, তোমাদের এই বয়ষটাই মান অভিমানের৷ পরিশেষে তোমাদেরকে শুধু আমি একটা কথাই বলতে চাই দালিফের মতো অভিমান করে কেও বাবা মাকে কষ্ট দিয়ে একা ফেলে যেওনা৷

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম খোকন,সদস্য সম্রাট আলমগীর ও মামুন সাব্বির, ডাঃ রামদুলাল ভৌমিক,এডিশোনাল সমাজসেবা অফিসার আসাদুদ্দৌলা,ফজলে রাব্বি ফারুক,প্রধান শিক্ষক আঃ জব্বার,খন্দকার কাওসার আহমেদ সহঃ শিক্ষক বাংলা,মেহের সুলতানা সিনিয়র শিক্ষক,প্রমুখ ব্যক্তিবর্গ৷


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!